লেখক

সওয়াল ডেস্ক

মোট লেখা: 5
কেমন আছে জ্যোতিনগর ? জল, বাস্তু, পরিচয়ের লড়াই
ছবির গল্প · 01 Oct 2026

কেমন আছে জ্যোতিনগর ? জল, বাস্তু, পরিচয়ের লড়াই

এ কলকাতার মধ্যে রয়েছে আরেক কলকাতা। যেখানে মাসের পর মাস আসে না কলের জল। কেটে যায় ইলেক্ট্রিকের লাইন। স্থানীয় বাসিন্দাদের হয়ে কোনো কাজ করবেন না, তাঁরা কোনো পরিষেবা পাবেন না―হুমকি দেন বিধায়ক। অপরাধ? তাঁরা সংখ্যালঘু। সওয়ালের প্রতিনিধি পৌঁছেছিলেন সেই ‘আর-এক কলকাতায়।’ এখানে সেই গল্প।

আরও পড়ুন →
আমাদের কথা
সংবাদ · 12 Sep 2026

আমাদের কথা

এপ্রিলে সওয়াল শুরু হয়েছিল নেহাৎই একটা ফেসবুক পাতা হিসেবে। কয়েক মাসে পঁচিশ হাজারের বেশি মানুষ পাতাটির সঙ্গে যুক্ত হলেন, আমাদের পোস্ট পৌঁছল প্রায় তিন কোটি আলাদা মানুষের কাছে। সমস্যা, সওয়ালের রাজনীতি যদি কিছু থেকে থাকে, এই দিব্যি চলার যুক্তির সঙ্গে তার বনিবনা হয় না। ফেসবুক শুরু করতে সাহায্য করেছে। কিন্তু সেখানেই ঘরবাড়ি সব হয়ে যাবে, এ কথা মানা গেল না। সওয়াল.ইন এখন চালু।

আরও পড়ুন →
হকার উচ্ছেদ এবং ট্রেড ইউনিয়নের ভূমিকা: তিনটি সাক্ষাৎকার
মাসিক ফিচার · 11 Sep 2026

হকার উচ্ছেদ এবং ট্রেড ইউনিয়নের ভূমিকা: তিনটি সাক্ষাৎকার

অনাদি সাহু, অতনু চক্রবর্তী এবং জিয়াউল আলম― তিনজনই হকার উচ্ছেদকে বৃহত্তর অর্থনৈতিক ও রাজনৈতিক পরিবর্তনের সঙ্গে মিলিয়ে দেখেছেন। তিনটি সাক্ষাৎকারের মধ্যে অভিজ্ঞতা, রাজনৈতিক অবস্থান ও ব্যাখ্যার ক্ষেত্রে পার্থক্যও রয়েছে। এক জায়গায় তিনজনই স্পষ্টত একমত—হকার উচ্ছেদের প্রশ্নকে শুধু ‘অবৈধ দখল’ বা নগর-সৌন্দর্যায়নের প্রশাসনিক সমস্যা হিসেবে দেখলে সংকটের প্রকৃত চরিত্র বোঝা যাবে না। এর সঙ্গে জড়িয়ে রয়েছে কর্মসংস্থানের অভাব, অ-প্রাতিষ্ঠানিক অর্থনীতির সংকট, ক্ষুদ্র ব্যবসার উপর চাপ, স্বনিযুক্ত শ্রমের ক্রমবর্ধমান অনিশ্চয়তা।

আরও পড়ুন →
হকারদের অধিকার, উচ্ছেদ ও রাষ্ট্রের ভূমিকা: শক্তিমান ঘোষের সঙ্গে কথোপকথনে সওয়াল
মাসিক ফিচার · 11 Sep 2026

হকারদের অধিকার, উচ্ছেদ ও রাষ্ট্রের ভূমিকা: শক্তিমান ঘোষের সঙ্গে কথোপকথনে সওয়াল

কলকাতার হকার আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ শক্তিমান ঘোষ। হকার ও স্ট্রিট ভেন্ডরদের সংগঠিত করার ক্ষেত্রে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। তাঁর অভিজ্ঞতার মধ্য দিয়ে আমরা দেখতে পাই, কলকাতার হকার আন্দোলন কীভাবে ধীরে ধীরে একটি সর্বভারতীয় আন্দোলনে পরিণত হয়েছে এবং কীভাবে সেই আন্দোলনের ধারাবাহিকতায় ২০১৪ সালের Street Vendors (Protection of Livelihood and Regulation of Street Vending) Act প্রণয়নের দাবি ও প্রক্রিয়া গড়ে উঠেছে। আলোচনায় উঠে এসেছে একটি মৌলিক প্রশ্ন—জনপরিসর কার এবং শহরের উন্নয়ন শেষ পর্যন্ত কাদের জন্য?

আরও পড়ুন →
শহর কার? কলকাতার হকার, উচ্ছেদ ও উন্নয়নের রাজনীতি
মাসিক ফিচার · 11 Sep 2026

শহর কার? কলকাতার হকার, উচ্ছেদ ও উন্নয়নের রাজনীতি

যাঁদের জীবনকে কেন্দ্র করে পরিকল্পনা, পরিকল্পনার টেবিলে তাঁদেরও জায়গা থাকতে হবে। নগর পরিকল্পনা তাঁদের ওপর চাপিয়ে দেওয়া নয়, তাঁদের সঙ্গে আলোচনা করেই তৈরি করতে হবে। হকার-উচ্ছেদ বিরোধী আন্দোলনের শিক্ষা এখানেই। কয়েকটা দোকান বাঁচানোর লড়াই নয়। জীবিকার অধিকার, জনপরিসরের অধিকার, নাগরিকত্বের অধিকার এবং শহরে দৃশ্যমান থাকার অধিকারের লড়াই। এই প্রশ্নের উত্তরই হকার-প্রশ্নের রাজনৈতিক অর্থ নির্ধারণ করে।

আরও পড়ুন →