আমাদের কথা
এপ্রিলে সওয়াল শুরু হয়েছিল নেহাৎই একটা ফেসবুক পাতা হিসেবে। কয়েক মাসে পঁচিশ হাজারের বেশি মানুষ পাতাটির সঙ্গে যুক্ত হলেন, আমাদের পোস্ট পৌঁছল প্রায় তিন কোটি আলাদা মানুষের কাছে। সমস্যা, সওয়ালের রাজনীতি যদি কিছু থেকে থাকে, এই দিব্যি চলার যুক্তির সঙ্গে তার বনিবনা হয় না। ফেসবুক শুরু করতে সাহায্য করেছে। কিন্তু সেখানেই ঘরবাড়ি সব হয়ে যাবে, এ কথা মানা গেল না। সওয়াল.ইন এখন চালু।
পড়ুন →