এ কলকাতার মধ্যে রয়েছে আরেক কলকাতা। যেখানে মাসের পর মাস আসে না কলের জল। কেটে যায় ইলেক্ট্রিকের লাইন। স্থানীয় বাসিন্দাদের হয়ে কোনো কাজ করবেন না, তাঁরা কোনো পরিষেবা পাবেন না―হুমকি দেন বিধায়ক। অপরাধ? তাঁরা সংখ্যালঘু। সওয়ালের প্রতিনিধি পৌঁছেছিলেন সেই ‘আর-এক কলকাতায়।’ এখানে সেই গল্প।
পড়ুন →
একজন হকারকে সরানোর সিদ্ধান্ত কাগজে একটা প্রশাসনিক সিদ্ধান্ত। বাস্তবে সেটা বহু মানুষের জীবনে প্রভাব ফেলে। তাই উচ্ছেদ অনেক সময় সমস্যার সমাধান নয়। সমস্যার স্থানান্তর। হকার আন্দোলনকে যদি শুধু জীবিকার আন্দোলন বলি, তাহলে তার অর্ধেক দেখি। এটা অর্থনৈতিক আন্দোলন, কারণ মানুষ তার আয় রক্ষা করতে চায়। এটা সামাজিক আন্দোলন, কারণ হকারের সঙ্গে ক্রেতা, উৎপাদক, বস্তিবাসী, রিকশাচালকের সম্পর্ক আছে। এটা নাগরিক আন্দোলন, কারণ জনপরিসরের ওপর মানুষের অধিকার নিয়ে প্রশ্ন আছে।
পড়ুন →
এই শহর যতটা তার পরিকল্পিত রাস্তা, উড়ালপুল, বাজার, বাড়ি, অফিস, পার্ক, রেললাইন এবং সরকারি দপ্তরের শহর, ততটাই তার ফুটপাত, খোলা মাঠ, বস্তি, রেললাইনের ধার, অস্থায়ী বাজার, চায়ের দোকান, রিকশা, ঠেলাগাড়ি এবং ছোট ছোট মানুষের জীবিকার শহর। হকারকে সরিয়ে দেওয়া তাই কেবল একজন বিক্রেতাকে একটা জায়গা থেকে সরিয়ে দেওয়া নয়। অনেক সময় তার সঙ্গে একটি গোটা অর্থনৈতিক সম্পর্ক ভেঙে যায়। আমরা যাকে খুব সহজে ‘অগোছালো’ বলি, তার মধ্যেও একটা গভীর সামাজিক যুক্তি আছে।
পড়ুন →