শুধুই ‘অধিকার’ নয়: বন অধিকার আইনের কুড়ি বছর: দ্বিতীয় পর্ব
এতক্ষণ যা বলা হলো, কোনোটাই বন অধিকার আইনের বিরুদ্ধের যুক্তি নয়। উল্টো। স্বাধীন ভারতে বন বিষয়ে যত আইন হয়েছে, এফআরএ সম্ভবত তার মধ্যে সবচেয়ে গণতান্ত্রিক। আইন না থাকলে লক্ষ লক্ষ মানুষ উচ্ছেদ ও প্রশাসনিক হিংসার সামনে আরও অনেক বেশি অসহায় থাকতেন। বন-আমলাতন্ত্র যে দাবি দীর্ঘকাল অস্বীকার করেছে, এফআরএ সে দাবিকে যুগপৎ রাজনৈতিক ও আইনি শক্তি দিয়েছে। রাষ্ট্রের দেয়ালে এমন সব ফাঁক খুলেছে যা আগে ছিলো না। তথাপি, আইনের বড় শক্তি পাট্টায় বা কাগুজে অধিকারে নয়, ক্ষমতায়, কর্তৃত্বে।
পড়ুন →